গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk যুদ্ধে ভারত নিরপেক্ষ ছিল না : মোদী  

    যুদ্ধে ভারত নিরপেক্ষ ছিল না : মোদী  

    0
    148
    India was not neutral in the war  Modi
    India was not neutral in the war Modi
    রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত কখনওই নিরপেক্ষ ছিল না। সর্বদাই শান্তির পক্ষে ছিল।  ইউক্রেন গিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    শুক্রবার ১০ ঘণ্টার ট্রেন সফরের পর ইউক্রেনে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাঁধে হাত দিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় বেশ কিছু চুক্তি স্বক্ষরিতও হয়েছে। জানা গিয়েছে, কৃষি, খাদ্যশিল্প, মেডিসিন, সংস্কৃতি, মানবিক নানা দিক থেকে মোট ৪ টি ক্ষেত্রে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে চুক্তি। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্রধানমন্ত্রী বলেছেন, এই যুদ্ধে ভারত কখনওই নিরপেক্ষ ছিল না। ভারত সর্বদাই শান্তির পক্ষে ছিল। অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইউক্রেন সফর ল্যান্ডমার্ক হয়ে থাকবে। ১৯৯১ সালের পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী কিভে পা রাখলেন।