গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National নিবিড় সংশোধন ঘুরপথে নাগরিকত্ব যাচাই? চিঠি টিডিপির

    নিবিড় সংশোধন ঘুরপথে নাগরিকত্ব যাচাই? চিঠি টিডিপির

    0
    148
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে এবার সংশয়ের সুর কেন্দ্রে শাসক এন ডি এ শিবিরের অন্দরেই।এনডিএর অন্যতম শরিক দল তেলুগু দেশম পার্টি বিরোধীদের সুরেই নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানতে চেয়েছে, ভোটার তালিকায় সংশোধন কোনওভাবেই নাগরিকত্ব যাচাইয়ের চেষ্টা নয় তো?

    টিডিপির সংসদীয় দলের নেতা লাভু শ্রী কৃষ্ণ দেবরায়ালু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে বিশেষ নিবিড় সংশোধন নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, ঠিক কী উদ্দেশ্যে এটা করা হচ্ছে, তা স্পষ্ট করে দেওয়া উচিত কমিশনের। চিঠিতে তিনি বলছেন, এই বিশেষ নিবিড় সংশোধনের উদ্দেশ্য একেবারে স্পষ্ট করে দেওয়া উচিত। এবং সেটা যাতে শুধুমাত্র ভোটার তালিকায় সংশোধন এবং সংযোজনের মধ্যে সীমাবন্ধ থাকে। টিডিপির শীর্ষস্থানীয় ওই নেতার দাবি, এই কর্মসূচির সঙ্গে কোনওভাবেই যে নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি জড়িত নয়, সেটা স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে কমিশনকে। সেইসঙ্গে টিডিপি নেতাদের সাফ কথা, প্রত্যেক বৈধ ভোটারের উচিত নিজের নাগরিকত্ব প্রমাণের উপযুক্ত সময় এবং সুযোগ পাওয়া উচিত। একেবারে অকাট প্রমাণ ছাড়া কাউকে যেন ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না হয়।

    ওই চিঠি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখাও করেছেন টিডিপির নেতারা। উল্লেখ্য এই মুহূর্তে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী- সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।