গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিদেশিদের অপহরণের ছক আইএস জঙ্গিদের! 

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিদেশিদের অপহরণের ছক আইএস জঙ্গিদের! 

    0
    122
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণের ছক কষছে আইএস জঙ্গিরা। এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। জঙ্গিদের এমন পরিকল্পনার কথা জানতে পেরে দেশজুড়ে বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই উপলক্ষে পাকিস্তানে বিদেশি অতিথিদের ভিড়।
    সেই সুযোগেই বড়সড় অপরাধের ছক কষছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। পাক গোয়েন্দা দফতর সূত্রে খবর, ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স-র সদস্যরা পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণ করার কথা ভাবছে। মুক্তিপণ হিসাবে বিরাট অঙ্কের অর্থ পেতেই অপহরণের ছক কষা হচ্ছে। অপহরণের পর বিদেশিদের আটকে রাখতে বিশেষ সেফ হোমে’র ব্যবস্থাও করেছে জঙ্গিরা।
    নিরাপত্তার অভাব রয়েছে বলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় ক্রিকেট দল। দুবাইয়ে টুর্নামেন্ট খেলছে মেন ইন ব্লু। কিন্তু অংশগ্রহণকারী বাকি দলগুলি পাকিস্তানেই রয়েছে।