
অভয়া-কে স্মরণে রেখে রাজ্য অপরাজিতা বিল আনলেও কেন্দ্রীয় সম্মতি না মেলায় সেই বিল আটকে রয়েছে। ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসার আরেক নাম সেবা-অনুষ্ঠানে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানের শুরুতেই আর জি কর-এ ধর্ষিতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, এধরণের যেকোনও ঘটনার ক্ষেত্রেই সমবেদনা জানানোর ভাষা থাকে না। এবং সেই সঙ্গে দোষাদের দৃষ্টান্তমলক শাস্তি নিশ্চিত করতে কেন্দ্রীয় আইনে ব্যবস্থা থাকা সত্ত্বেও তা যথেষ্ঠ না হওয়ায় রাজ্য সরকার অপরাজিতা বিল বিধানসভায় পেশ করেছিল। ইতিমধ্যেই বিলটি রাষ্ট্রপতির সম্মতির জন্য পড়ে রয়েছে।
তৃণমূল কংগ্রেসের তরফে সাংসদরা সম্প্রতি সেই বিলটিতে সম্মতির জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করেছেন। আর তারপরেই কর্মস্থলে পুরুষ কর্মীদেরও মহিলা সহকর্মীদের সুরক্ষার দায়িত্ব নেওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।








