গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International লস্করের সহ-প্রতিষ্ঠাতা আমির হামজাকে গুলি

    লস্করের সহ-প্রতিষ্ঠাতা আমির হামজাকে গুলি

    0
    10
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    লাহোর পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা সদস্য জঙ্গি আমির হামজাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে।
    তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লাহোরের একটি সাংবাদমাধ্যমের দফতরের সামনে তাঁকে গুলি করা হয়। লস্কর প্রধান হাফিজ সইদের ঘনিষ্ঠ আমির হামজা। তিনি লস্করের সহ-প্রতিষ্ঠাতাও বটে। তাঁর বিরুদ্ধে বহু জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে। ভারতে বেশ কয়েকটি হামলাতেও তাঁর নাম জড়িত বলে সূত্রের খবর। অমিত হামজা আফগান মুজাহিদিন। জ্বালাময়ী বক্তৃতা এবং লেখনীর জন্য বেশ পরিচিত। এক সময় লস্কর-ই-তৈবার পরিচালিত প্রকাশনার সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। বেশ কয়েকটি বইও লিখেছেন।
    ২০০২ সালে কাফিলা দাওয়াত অওর সাহাদত বইটি লেখেন অমিত হামজা।আমেরিকার ট্রেজারি দফতরের কালো তালিকায় রয়েছেন এই পাক জঙ্গি আমির হামজা।