গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, তুমুল বৃষ্টি কলকাতায়

    বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, তুমুল বৃষ্টি কলকাতায়

    0
    88
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হয়েছে কলকাতার বিস্তীর্ণ অংশে। ভিজেছে শহরতলিও। সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সকাল থেকে জলমগ্ন।
    এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের খবর আরও কিছুদিন বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পূবাভাস অনুযায়ী সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বষ্টি এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
    দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ভারী বর্ষণ চলতে পারে আগামী কয়েক দিন। জলপাইগুড়িতে শুক্রবার পর্যন্ত এবং আলিপুরদুয়ারে রবিবার পর্যন্ত সতর্কতা জারি রয়েছে।