গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment টিকে থাকতে ব্যক্তিত্ব থাকা জরুরি : মাধুরী

    টিকে থাকতে ব্যক্তিত্ব থাকা জরুরি : মাধুরী

    0
    84
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড তারকা মাধুরী দীক্ষিত ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তবে দীর্ঘ ও সফল এই যাত্রাপথে একটি ঘটনা আজও তাকে তাড়া করে ফেরে।

    ফিরোজ খান পরিচালিত ১৯৮৮ সালের চলচ্চিত্র দয়াবান-এ অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে অভিনীত একটি অন্তরঙ্গ দৃশ্যকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী ওই সিনেমার বহুল আলোচিত গান,আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায়-এর শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, তখন তিনি বলিউডে নতুন এবং নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন।বিপরীতে বিনোদ খান্না ছিলেন ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত তারকা।মাধুরীর ভাষ্যে, ওই দৃশ্যের শুটিংয়ের পর তিনি প্রচণ্ড অস্বস্তি ও লজ্জায় ভেঙে পড়েন। তিনি বলেন,সবকিছুই ছিল শেখার প্রক্রিয়ার অংশ। কিন্তু ওই দৃশ্যটি করার পর মনে হয়েছিল, এমন কিছু করা উচিত হয়নি। তখনই সিদ্ধান্ত নেন, ভবিষ্যতে আর কখনো এ ধরনের দৃশ্যে অভিনয় করব না।

    সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত আরও জানিয়েছেন, শুটিং চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।পরিচালক কাট বলার পরও দৃশ্যটি থামেনি, যা তাকে মানসিকভাবে ভীষণ আঘাত করেছিল। দৃশ্য শুটিংয়ের পর তিনি কান্নায় ভেঙে পড়েন বলেও জানান অভিনেত্রী মাধুরী দীক্ষিত।