গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Nadia নাম কেটে ভোট লুঠ, ফের সরব মমতা

    নাম কেটে ভোট লুঠ, ফের সরব মমতা

    0
    56
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    নাম কেটে ভোট লুঠের চেষ্টা চলছে। ১১ লাখ নাম বাদ যেতেই চাকদহের সভা থেকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    তিনি বলেছেন একজনেরও নাম বাদ দিতে দেবেন না।তৃণমূল নেত্রীর কথায় রাজ্যের বাইরে থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। বহিরাগতদের এনে বাংলার ভোটারদের ভয় দেখাচ্ছে। বাংলার অফিসারদের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আক্রমণ করে বলেছেন একদিকে নাম কাটছে অন্যদিকে বাহিনী পাঠাচ্ছে। তাদের রাজ্য সরকারকেই খেতে পড়তে দিতে হবে। আর তারা এসে বিজেপি এসে কাজ করবে। অনুপ্রবেশ ইস্যুতেই আক্রমণ করে বলেছেন ২০২৪-এ অনুপ্রবেশ হলে তাদের সিএএ হবে, আর যারা আগের থেকে অনেক বছর ধরে এখানে রয়েছেন, তাদের নাম কেটে দেওয়া হচ্ছে।
    এটা চলতে পারে না। তাঁর অভিযোগ বেছে বেছে একটা কমিউনিটিকে বাদ দেওয়া হচ্ছে।