গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs সল্টলেকের বাড়িতে আগুন লেগে পুড়ে মৃত্যু গৃহকর্তার 

    সল্টলেকের বাড়িতে আগুন লেগে পুড়ে মৃত্যু গৃহকর্তার 

    0
    121
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সল্টলেকের ডিএ ব্লকের একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় ভিতরে আটকে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি বাড়ির গৃহকর্তা বছর ৪৭-দেবর্ষি গাঙ্গুলি।
    জানা গিয়েছে, ডিএ ব্লকের ৪ নম্বর বাড়িটির দোতলায় সোমবার রাতের দিকে আগুন লাগে আচমকা। রাত সাড়ে ৯ টা নাগাদ আগুনের শিখা দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। পরে আরও ২টি ইঞ্জিন পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনে। সেসময় বাড়ির ভিতরে আটকে পড়েছিলেন বছর ৪৭ এর দেবর্ষি গঙ্গোপাধ্যায় ওরফে বাবুয়া। তিনি বেরনোর চেষ্টা করে কিন্তু আগুনের পরিস্থিতি এমন ছিল যে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি। নামতে পারেননি নীচে। মনে করা হচ্ছে দমবন্ধ হয়ে ঝলসে মৃত্যু হয়েছে তাঁর। দেহ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। আগুন লাগার কারণ স্পষ্ট নয় দমকল কর্মীদের কাছে। খতিয়ে দেখছেন তাঁরা। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের দিকে অভিযোগের আঙুল তোলে মৃত ব্যক্তির আত্মীয়-পরিজন ও স্থানীয়রা। তাদের দাবি, সময়মতো দমকলকে ফোন করা হলেও, তারা আসতে অনেকটাই দেরি করেছে। এই অভিযোগের প্রসঙ্গে দমকলমন্ত্রী সুজিত বসু অভিযোগ নস্যাৎ করেননি তিনি।বরং, তার বদলে দিয়েছেন অন্য যুক্তি।
    দমকলমন্ত্রীর দাবি, এটা যেমন ঠিক যে সময়মতো দমকলকে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু ঠিকানা নিয়ে বিভ্রান্তির জেরেই দেরি হয় তাদের।