গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports নাটকীয় জয়ে ম্যান ইউ-র টানা তিন

    নাটকীয় জয়ে ম্যান ইউ-র টানা তিন

    0
    56
    ছবি সৌজন্যে : এক্স

    হুবেন অ্যামুরির ১৪ মাসে ম্যানচেস্টার ইউনাইটেড যা করতে পেরেছে কেবল একবার, মাইকেল ক্যারিকের কোচিংয়ে তারা সেটা ছুঁয়ে ফেলল প্রথম তিন ম্যাচেই! ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন জয় পেল প্রতিযোগিতার সফলতম দলটি।

    এর জন্য অবশ্য ঘাম ছুটে গেল ইউনাইটেডের, প্রতিপক্ষের মাঠে যে ফুলহ্যাম খেলল উজ্জীবিত ফুটবল।ওল্ড ট্র্যাফোর্ডে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে জিতেছে ইউনাইটেড।প্রথমার্ধে কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে তারই দুর্দান্ত পাস থেকে ব্যবধান বাড়ান মাথেউস কুইয়া। রাউল হিমেনেস ও কেভিনের দুই গোলে ফুলহ্যাম সমতা ফেরানোর পর, ব্যবধান গড়ে দেন বেনিয়ামিন শেশকো।নিজের প্রাক্তন দলের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রথম তিন ম্যাচেই জয় পেলেন ক্যারিক। ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠল ইউনাইটেড। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে ফুলহ্যাম।ঘরের মাঠে প্রথম সুযোগ পায় ইউনাইটেডই। আমাদ দিয়ালোর শট ঠেকিয়ে দেন ফুলহ্যাম গোলরক্ষক। ১৯ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের কর্নারে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন কাসেমিরো।৫৬ মিনিটে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর রক্ষণ চেরা পাস ধরে, দুরূহ কোণ থেকে জাল খুঁজে নেন তার ব্রাজিলিয়ান সতীর্থ কুইয়া।৬৫ মিনিটে ইউনাইটেডের জালে বল পাঠান হোর্হে কুয়েনকা। তবে স্যামুয়েল চুকউয়েজ অফসাইডে থাকায় মেলেনি গোল।

    ৮৫ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমান হিমেনেস। তাকেই ইউনাইটেডের অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার ফাউল করায় পেনাল্টি পায় ফুলহ্যাম।

    অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে গতিময় শটে জাল খুঁজে নেন কেভিন। ম্যাচে ফেরে ২-২ সমতা।তিন মিনিট পর ফের্নান্দেসের চমৎকার থ্রু বল ধরে গতিময় শটে কাছের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন শেশকো। বাকি সময়টা কোনোমতে কাটিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।