
ওড়িশায় প্রকাশ্যে এসেছে ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির বড় চক্র! ধরা পড়েছেন বাংলার অন্তত ৩০ জন বাসিন্দা। বৃহস্পতিবার ভোরে ওড়িশার কটকে ঘটনাটি ঘটেছে।
ওই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছেন, তা জানতে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে ভোরে কটকের শিখরপুর এলাকার একটি হোটেলে হানা দেয় টুইন সিটি কমিশনারেট পুলিশ। তাতেই ধরা পড়েন পশ্চিমবঙ্গের অন্তত ৩০ জন বাসিন্দা। পুলিশের অনুমান, ধৃতেরা সকলেই ক্রিপ্টোকারেন্সি জালিয়াতিতে জড়িত।
ধৃতদের চৌলিগঞ্জ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেলমালিক এবং অন্য কর্মীদেরও।








