
চিনা পণ্যে ১৫৫ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার পাল্টা তার জবাব দিয়েছে চিনও।
ওয়াশিংটনের উদ্দেশে বেজিঙের বার্তা, ভুল শুধরে আলোচনায় বসলে ভালো, নইলে চিনও যা করার করবে। কলকাতায় চিনের কনসাল জেনারেল শু ওয়েই জানান, আমেরিকা তাদের কড়া মনোভাব থেকে সরে না এলে চিনও যথাযথ জবাব দেবে।
বর্তমানে আমেরিকার বাজারে চিনা পণ্যের উপর ৫৫ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। ট্রাম্পের দাবি, ১ নভেম্বরের মধ্যে চিনের সঙ্গে আমেরিকার কোনও চুক্তি না-হলে বেজিংয়ের উপর ১৫৫ শতাংশ শুল্ক চাপানো হবে।








