
বাংলাদেশের পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রায় ৪ বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে।
এ অভিযোগের তদন্তে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম জড়িয়েছে।এ নিয়ে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে ব্রিটেনের মন্ত্রিসভার কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে।জানা যাচ্ছে টিউলিপকে ১৯ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করা হয়েছে।তবে জিজ্ঞাসাবাদে নিজের অবস্থান তুলে ধরেন টিউলিপ সিদ্দিক। যদিও টিউলিপ নিজে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র বলেছেন, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার দাবি অস্বীকার করেছেন তিনি।উল্লেখ্য টিউলিপ ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য।
তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ ব্রিটেনের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া।









