
মা উড়ালপুলে দুর্ঘটনার পর এবার ফুলবাগান থানা এলাকায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। জানা গিয়েছে, রবিবার রাতে ফুলবাগান থানা এলাকার ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন ওই বাইক চালক।
তার জেরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন ওই যুবক। সেই অবস্থায় তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে যুবকের। যুবকের মাথায় কোনও হেলমেট ছিল না বলে জানিয়েছে পুলিশ। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ খোঁজখবর শুরু করেছে।
দুর্ঘটনাটি ভোররাতে হওয়ায় প্রত্যক্ষদর্শী সেভাবে ছিল না। তাই কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ওই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।









