
ভারতে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ এবং সংখ্যালঘুরা ভারতে স্বাধীনতার সর্বোত্তম অধিকারি ভোগ করেন। সোমবার দিল্লিকে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, কেউ কেউ বলছেন ওয়াকফ সংশোধনী বিলটি অসাংবিধানকি। স্বাধীনতার আগেই ওয়াকফ আইন বিদ্যমান ছিল। যদি ওয়াকফ আইন স্বাধীনতার আগে থেকেই বিদ্যমান থাকে, তাহলে এটি কীভাবে অবৈধ হতে পারে?
সংখ্যালঘুদের সম্পত্তি এবং অধিকার কেড়ে নেওযা হবে বলে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এরপর বিরোধীদের একহাত নিয়ে বলেছেন, কিছু মানুষ মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে, ঠিক যেমন সিএএ-এর সময় দেশকে বিভ্রান্ত করা।









