
রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে দুর্গম পাহাড়ি এলাকা। স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাস্থ্যভবন থেকে স্বাস্থ্য পরিষেবার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। আধুনিক যন্ত্রপাতি, প্রাথমিক চিকিৎসা সামগ্রী, রোগ নির্ণয়ের যন্ত্র, ওষুধপত্র সবই থাকবে বিশেষ ভ্যানে। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের নাগাল না পাওয়া মানুষদের কাছে পৌঁছে যাবে এই চলমান হাসপাতাল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন দলের রাজ্যসভার সাংসদদের উন্নয়নের তহবিল থেকে পাওয়া ৮৪ কোটি টাকা খরচ করে ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট তৈরি থাকছে। যার ১১০টির উদ্বোধন করা হয়েছে।
এই মোবাইল ভ্যানে ব্লাডপ্রেসার, প্রেগন্যান্সি টেস্ট, সুগার, ইসিজি সব পরিষেবাই মিলবে। প্রতিটি ভ্যানে ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান।







