গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk সৌদির যুবরাজকে মোদীর বিয়ার হাগ

    সৌদির যুবরাজকে মোদীর বিয়ার হাগ

    0
    168

    ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে ভারত সফরে এসে হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন আবুধাবির যুবরাজ শেখ আল নাহিযান।

     

    আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী মোদী বিয়াগ হাগ দিয়ে তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং। যুবরাজ আল নাহিয়ানকে প্রধানমন্ত্রী মোদীর বুকে জড়িয়ে ধরার ছবিও ভাইরাল হয়েছে। দুই রাষ্ট্রনেতার সম্পর্ককে ঘনিষ্ট বন্ধুত্ব বলে অভিহীত করেছে ভারতের বিদেশমন্ত্রক। সোমবার তিনি দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এরপর রাজধানীর হায়দরাবাদ হাউসে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে মুম্বাইয়ে একটি বাণিজ্যিক ফোরামের বৈঠকে যোগ দেওযার কথা রয়েছে আবুধাবির যুবরাজের। রবিবার সন্ধ্যায় দিল্লিতে পা রেখেছেন আবুধাবির যুবরাজ। তাঁর সঙ্গে ছিলেন আবু ধাবির একাধিক মন্ত্রী, সরকারি আধিকারিক, বাণিজ্য প্রতিনিধিরা। সকল অতিথিদের নয়া দিল্লি বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ে ।