গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ওটি রুমে যুবকের ঝুলন্ত দেহ 

    ওটি রুমে যুবকের ঝুলন্ত দেহ 

    0
    314
    নার্সিংহোমের অপারেশন থিয়েটার থেকে ওটি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। কাজে না গেলেও রবিবার রাতের বেলা হঠাৎই নার্সিংহোমে ঢুকে সরাসরি অপারেশন থিয়েটারে চলে যান সাহেব দাস নামে ওই যুবক।
    তারপর তাঁকে আর কেউ দেখেনি। এরপরই সোমবার অপারেশন থিয়েটার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। দেহ উদ্ধার করে তমলুক থানার পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবার এবং নার্সিংহোম কর্তপক্ষের দাবি সাহেব দাসের কোনও অস্বাভাবিক আচরণ দেখা যাযনি। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন, নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তমলুকের একটি নার্সিংহোমে ৭ বছরের বেশি সময় ধরে ওটি কর্মী হিসেবে কাজ করতেন সাহেব দাস।তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের বাকচা এলাকায়। পরিবারের লোক জানিয়েছে, প্রেম ঘটিত সম্পর্কে বিচ্ছেদের কারণেই এমন ঘটনা ঘটিয়েছেন সাহেব বলেই অনুমান।