
মুর্শিদাবাদ কাণ্ডে এবার এনআইএ তদন্তের দাবি তুলেছেন বিশ্বহিন্দু পরিষদ। শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিশ্বহিন্দু পরিষদের তরফে প্রশ্ন তোলা হয়েছে ওয়াকফ আইন পাস হওয়ার পর শুধু কেন পশ্চিমবঙ্গেই কেন ঝামেলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা।
তাঁরা বলেছেন পুলিশ প্রশাসনের ব্যর্থতার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকেই। কারণ তিনিই পুলিশ মন্ত্রী। নিজের ব্যর্থতা ঢাকতে বিএসএফকে টার্গেট করেছেন তিনি।
অথচ সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে সেই বিএসএফকেই ডাকতে হয়েছে। তাঁদের দাবি এনআইএ তদন্ত হলে আসত তথ্য বেরিয়ে আসবে।







