গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ব্রাত্য-র ফের আশ্বাস, এবার তৃণমূল ভবনে বিক্ষোভ

    ব্রাত্য-র ফের আশ্বাস, এবার তৃণমূল ভবনে বিক্ষোভ

    0
    116
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ দিলেও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কোনও নির্দেশই দেয়নি দেশের শীর্ষ আদালত। তাতেই চূড়ান্ত হতাশ শিক্ষাকর্মীরা।
    সুপ্রিম কোর্টের নির্দেশের পরদিনই পার্কসার্কাস থেকে মিছিল করে তৃণমূল ভবনে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেছেন শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্ট তাদেরকেও বিবেচিত করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে সেই দাবি তুলেছেন শিক্ষাকর্মীরা। তৃণমূল ভবনে চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানিয়েছেন তাঁদের দাবিগুলো শুনেছেন। এব্যাপারে আইনি পরামর্শ নেওয়া হবে। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হবে। এব্যাপারে এখনও আলোচনা, আইন পরামর্শ নেওয়া হচ্ছে।
    পাশাপাশি তিনি জানিয়েছেন ২১ তারিখ যোগ্য অযোগ্যদের তালিকা যাতে বের করা সম্ভব হয় তার চেষ্টা চলছে।