গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ডিজিটাল গ্রেফতার বলে কিছুই হয় না, সতর্কতা মোদীর         

    ডিজিটাল গ্রেফতার বলে কিছুই হয় না, সতর্কতা মোদীর         

    0
    266
    ডিজিটাল গ্রেফতার বলে কিছুই হয় না। জালিয়াতির নতুন পন্থায় উদ্বিগ্ন প্রকাশ করে দেশবাসী সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    সম্প্রতি ডিজিটাল অ্যারেস্ট-র মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ উঠেছে সাইবার প্রতারকদের বিরুদ্ধে। যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও। রবিবার মন কি বাতে অনুষ্ঠানে দেশবাসীকে সাবধান করে প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল গ্রেফতারির জালিয়াতি থেকে সতর্ক থাকুন। আইনে এই ধরনের কোনও কিছুর উল্লেখ নেই। তদন্তের জন্য কোনও সরকারি সংস্থা কখনওই কোনও ব্যক্তির সঙ্গে ফোনে বা ভিডিও কলে যোগাযোগ করবে না। এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে সুরক্ষিত থাকতে তিনটি বিষয় মাথার রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেওয়ার বদলে ঠান্ডা মাথায় বিষয়টি বিবেচনার কথা বলেছেন তিনি। তাঁর কথায়, থামুন, ভাবুন এবং তারপরে পদক্ষেপ করুন।প্রথমত, অযথা ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে ফোনকলটি রেকর্ড করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্ভব হলে স্ক্রিন রেকর্ড করার কথাও বলেছেন তিনি। দ্বিতীয়ত, মাথায় রাখতে হবে যে কোনও সরকারি তদন্তকারী সংস্থা অনলাইনে কাউকে ধমক বা হুমকি দেয় না।
    তৃতীয়ত, যখনই এই ধরনের কোনও ঘটনা ঘটবে, তা ন্যাশনাল সাইবার হেল্পলাইনে ফোন করে জানাতে হবে। হেল্পলাইন নম্বরটি হল ১৯৩০। পাশাপাশি স্থানীয় থানাতেও এই বিষয়ে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
    ছবি  সৌজন্যে : নরেন্দ্র মোদী