গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata বামেদের ধর্নার মধ্যেই সিইও দফতরে নওশাদ-হুমায়ুন

    বামেদের ধর্নার মধ্যেই সিইও দফতরে নওশাদ-হুমায়ুন

    0
    32
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বামেদের রাতভর অবস্থান, বিক্ষোভের মধ্যেই সিইও দফতরে আইএসএফও। বিবেচনাধীন থাকা সমস্ত ভোটারদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
    দাবি জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ আগে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন যাদের নাম ২০০২-র তালিকায় রয়েছে, তাদের এজুডিকেশনের আওতায় আনা হবে না। কিন্তু এখন তো তাদের নামও বিবেচনাধীনদের আওতায় রয়েছে। যে ৬০ লাখ ভোটার বিবেচনাধীন রয়েছেন, তাদের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে। তারপরেই ভোট হবে। নওশাদ সিদ্দিকির কথায় মানুষকে দূরে সরিয়ে গণতন্ত্রের উৎসব সম্ভব নয়। প্রয়োজনে ভোেট পেছানোর দাবি তুলেছেন নওশাদ সিদ্দিকি।
    কার্যত একই ইস্যুতে সিইও দফতরে ডেপুটেশন জমা দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তাঁর দাবি ৬০ লাখ বিবেচনাধীন ভোটারের নামের নিষ্পত্তি না হলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।