গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata টেট উত্তীর্ণদের মুখে নেপাল স্লোগান, পথে মাদ্রাসার চাকরিপ্রার্থীরা

    টেট উত্তীর্ণদের মুখে নেপাল স্লোগান, পথে মাদ্রাসার চাকরিপ্রার্থীরা

    0
    74
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এবার টেট উত্তীর্ণদের মুখেও নেপাল নিয়ে স্লোগান। মঙ্গলবার চাকরির দাবিতে ২০২২-র টেট উত্তীর্ণরা এপিসি ভবন অভিযানের ডাক দেয়। সেইমত করুণাময়ীতে জমায়েত করেন ২০২২-র টেট উত্তীর্ণরা।

    কিন্তু তাদের পর্ষদ অফিসে যেতে বাধা দেয় পুলিশ। এরপরেই নেপালের প্রসঙ্গ টেনে স্লোগান দিতে থাকেন। তাঁরা বলতে থাকেন নেপাল থেকে শিক্ষা নিয়ে নিয়োগ দিতে হবে। চাকরিপ্রার্থীদের দাবি একমাত্র ২০২২-র টেট উত্তীর্ণদের ওএমআর, কার্বন কপি রয়েছে। এটাই একমাত্র স্বচ্ছ টেট। তারপরেও কেন তারা অবহেলিত হচ্ছেন। এদিকে নিয়োগের দাবিতে এবার পথে মাদ্রাসার চাকরিপ্রার্থীরা। নিয়োগ চেয়ে বিকাশভবন অভিযান করতে গেলে বাধা দেয় পুলিশ। এরপরেই করুণাময়ীতে বিক্ষোভ দেখান মাদ্রাসার এসএলএসটি চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের অভিযোগ ৩ বছর ধরে মাদ্রাসায় কোনও নিয়োগ হচ্ছে না। ২০২৩-এ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরও এখনও পর্যন্ত নিয়োগ হয়নি। বিষয়টি নিয়ে বারবার রাজ্য এবং মাদ্রাসা দফতরকে জানানোর পরেও কোনও সুরাহা হয়নি।

    তাই বাধ্য হয়ে পথে নেমেছেন। অবিলম্বে চাকরি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।