গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Malda মোথাবাড়ি : এনআইয়ের হাতে গ্রেফতার ২ কংগ্রেস নেতা!

    মোথাবাড়ি : এনআইয়ের হাতে গ্রেফতার ২ কংগ্রেস নেতা!

    0
    64
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শুনানির আগে মালদার মোথাবাড়িকাণ্ডে মোট তিন জনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। আইএসএফের এক নেতার পরে এ বার দুই কংগ্রেস নেতাকে পাকড়াও করেছেন তদন্তকারীরা।
    ধৃতদের নাম শাহদাত হোসেন এবং আসিফ শেখ। পুলিশের একটি সূত্রে খবর, রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল মালদার দুই কংগ্রেস নেতাকে। তাঁদের বক্তব্যে অসঙ্গতি মেলে। তার পরেই গ্রেফতার করা হয়েছে দু’জনকে। এর আগে গোলাম রব্বানি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
    এমনকি, মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরিকেও দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।