
পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে শুধু রিপোর্ট দিলে হবে না। অ্যাকশন নিতে হবে। নাগরাকাটাকাণ্ডে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাজ্যপালের রিপোর্ট দেওয়া প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি মোটে ভাল নয়। এভাবে চলতে পারে না। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছ থেকে প্রত্যাশা আরও বেশি বলে রয়েছে। তাঁর দাবি শুধু রিপোর্ট দিলে হবে না। অ্যাকশন নিতে হবে। তিনি আরও বলেছেন আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। কেন্দ্রীয় সরকারের কিছু করার নেই। আক্রান্ত হয়েছেন রাজ্যের সাংসদ, বিধায়ক। তাই রাজ্যের মধ্যেই ন্যায় আদায় করতে হবে।
সেই কারণে রাজ্যপাল তাঁর দায়িত্ব যথাযথভাবে যাতে পালন করেন সেই দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী।









