গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National অন্ধ্রপ্রদেশে হস্টেল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী নার্সিং পড়ুয়া

    অন্ধ্রপ্রদেশে হস্টেল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী নার্সিং পড়ুয়া

    0
    51
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    কলেজ হস্টেলের চারতলা থেকে ঝাঁপ দিয়ে এক নার্সিং ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে।
    কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তা নিয়ে দ্বন্দ্ব দেখা গিয়েছে। কলেজ কর্তৃপক্ষের দাবি, মানসিক সমস্যায় ভুগছিলেন ওই ছাত্রী। সেই কারণেই এই পদক্ষেপ। যদিও মৃতার পরিবার কলেজের বিরুদ্ধেই অভিযোগ তুলেছে। মৃত তরুণীর নাম পল্লবী কুল্লম। চিত্তুরের পিএইএস কলেজে স্নাতক স্তরে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। জানা গিয়েছে, হস্টেলের চারতলা থেকে আচমকাই ঝাঁপ দিয়েছেন তিনি। নীচে পড়তেই হস্টেল কর্তৃপক্ষ এবং অন্য পড়ুয়ারা ছুটে আসেন।
    গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে পল্লবীর। কলেজ কর্তৃপক্ষের দাবি, মানসিক সমস্যায় ভুগছিলেন ওই তরুণী। তবে পল্লবীর পরিবারের অভিযোগ, হস্টেলে বা ক্যাম্পাসে তদারকির অভাব ছিল। কোনও রকম সাহায্য মিলত না। পুলিশ আত্মহত্যার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।