গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National এসআইআরকে চ্যালেঞ্জ করে বহু মামলা, সুপ্রিম নোটিস

    এসআইআরকে চ্যালেঞ্জ করে বহু মামলা, সুপ্রিম নোটিস

    0
    48
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কেরালা, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন কয়েকটি মামলার কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট।
    পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মতো রাজ্য, রাজনৈতিক দল যার বিরোধিতা করে দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালতের। পরবর্তীতে একে একে আদালতে গিয়েছে কেরালা, সেই রাজ্যের সিপিএম-সহ অন্যানা আরও বেশ কয়েকটি পক্ষ। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এস ভি এন ভাট্টি ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ছিল সেই মামলা।
    মূলতঃ এসআইআর-এর প্রক্রিয়া ও সময় নিয়ে আপত্তি জানিয়েই দায়ের হয়েছে নতুন এই আবেদনগুলি। সেই সব আবেদনের প্রেক্ষিতেই এবার কমিশনের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। সেই মামলাগুলি শুনতে সম্মতি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি ২৬ নভেম্বর।