গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ভোট-চুরি, কংগ্রেসের কর্মসূচি থেকে ইন্ডিয়া’কে পৃথক ওমরের

    ভোট-চুরি, কংগ্রেসের কর্মসূচি থেকে ইন্ডিয়া’কে পৃথক ওমরের

    0
    98
    ছবি সৌজন্যে : এক্স
    কংগ্রেসের ভোট চুরি প্রচারের সঙ্গে ইন্ডিয়া জোটের কোনও সম্পর্ক নেই। এমনটাই স্পষ্ট করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
    তিনি বলেছেন, ইন্ডিয়া জোট কংগ্রেসের ভোট চুরি কর্মসূচির অংশ নয়। প্রত্যেকটি রাজনৈতিক দলে নিজস্ব অ‌্যাজেন্ডা বেছে নেওয়ার অধিকার রয়েছে। কংগ্রেস এসআইআর এবং ভোট চুরিকে তাদের মূল ইস্যু হিসাবে তুলে ধরেছে, সেখানে অন্য দলগুলি নিজেদের মতো করে বিষয় নির্বাচন করবে। কে কী ইস্যু নেবে, তা নিয়ে অন্য দল হস্তক্ষেপ করতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি কংগ্রেস দিল্লিতে একটি বৃহৎ সমাবেশ করে ভোট চুরি প্রচার আরও জোরদার করে।
    ওই কর্মসূচিতে কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশ করে ভোট প্রক্রিয়া প্রভাবিত করার অভিযোগ তোলে। যদিও নির্বাচন কমিশন এবং বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে।