গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কাশ্মীরে গুলির লড়াইয়ে শহিদ পুলিশকর্মী, আহত এক জঙ্গি

    কাশ্মীরে গুলির লড়াইয়ে শহিদ পুলিশকর্মী, আহত এক জঙ্গি

    0
    47
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আবারও রণক্ষেত্র জম্মু ও কাশ্মীর। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক পুলিশকর্মী।
    জবাবি হামলায় এক জঙ্গি গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। বন্ধ করা হয়েছে পালানোর সব রাস্তা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তাবাহিনীর কাছে গোপন খবর ছিল উদমপুর জেলার জঙ্গলঘেরা এক গ্রামে লুকিয়ে রয়েছে তিন জন জঙ্গি। গোপন খবরের ভিত্তিতে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশের বিশেষ বাহিনী, সিআরপিএফ ও সেনার যৌথদল। তবে রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে অভিযান চলানো কঠিন হয়ে ওঠে নিরাপত্তাবাহিনীর জন্য। এদিকে ঘেরাটোপে বন্দি হয়েছে বুঝতে পেরে অতর্কিতে নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা।
    হঠাৎ এই আক্রমণে গুলিবিদ্ধ হন এক পুলিশকর্মী। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শহিদ হন তিনি।