
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গ উঠতেই কড়া জবাব দিয়েছে ভারত।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার পরেই প্রতুত্তরে পাক সন্ত্রাসবাদের কথা মনে করিয়ে দিয়েছেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের সচিব ভাবিকা মঙ্গলানন্দন। ভারতের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সন্ত্রাস বাড়লে তার ফল ভুগতে হবে পাকিস্তানকে। ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার কাশ্মীর থেকে স্পেশাল স্টেটাস তুলে নিয়েছিল। তা নিযে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে প্রশ্ন তুলেছেন পাক প্রধানমন্ত্রী। তারই জবাব দিয়েছেন ভাবিকা মঙ্গলানন্দন। ভারতের প্রতিনিধি রাষ্ট্রসঙ্ঘে বলেছেন, যে দেশটি সেনার দ্বারা চালিত হয, সন্ত্রাসহানায় জর্জরিত, মাদকের কারবার চলে, তারা ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের মতো দেশকে আক্রমণ করছে। শাহবাজের বক্তৃতাকে উদ্ধত বলে বর্ণনা করে তিনি বলেছেন, পাকিস্তানের চেহারাটা সবারই জানা। এই প্রসঙ্গে ২০০১-এর সংসদ হামলা ও ২০০৮ সালের মুম্বই হামলার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। পাক প্রধানমন্ত্রী ফাঁকা আওয়াজ দিয়েছেন বলে কটাক্ষ করেছেন তিনি।









