
রাজ্যে মাদকের এবার উত্তরপ্রদেশের যোগীনীতি পাঞ্জাব সরকারের।গুঁড়িয়ে দেওয়া হয়েছে মাদক পাচারে অভিযুক্ত একের পর এক কিংপিং-এর বাড়ি। জানা গেছে পাটিয়ালায় রিঙ্কি নামে এক মহিলা মাদক পাচারকারীর বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, রাজ্যে অবৈধ মাদকের কারবার পুরোপুরি নির্মূল করতে রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
সেখানেই মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর রণকৌশল ঠিক করা হয়েছে।জানা যাচ্ছে, চলতি সপ্তাহে মাদকের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়েছে পাঞ্জাব পুলিশ।এর আগে মাদক পাচারের অন্যতম চাঁই সোনু ও রাহুল হংস নামে দুই অপরাধীর বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ।মাদক পাচারের অভিযোগে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
এরপর পাটিয়ালার রোরি কুট মহল্লার লক্কড়মন্ডিতে মহিলা পাচারকারী রিঙ্কির বাড়িতে বুলডোজার চালায় পুলিশ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অভিযুক্তের দোতলা বাড়ি।জানা গিয়েছে, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই রিঙ্কির বিরুদ্ধে ১০টির বেশি এফআইআর দায়ের করা হয়। বহুবার তাঁকে গ্রেপ্তারের চেষ্টা হলেও পালায় অভিযুক্ত। পুলিশের দাবি, মাদক বিক্রির টাকায় রিঙ্কির ওই বাড়ি তৈরি হয়েছে।









