গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National উন্নয়নের জন্য শান্তি দরকার, মণিপুরবাসীকে মোদী

    উন্নয়নের জন্য শান্তি দরকার, মণিপুরবাসীকে মোদী

    0
    66
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভোট রাজনীতির জন্য উত্তর-পূর্বে কোনও উন্নয়ন হয়নি। মণিপুরের চূড়চাঁদপুরের জনসভা থেকে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বার্তা, উন্নয়নের জন্য শান্তি জরুরি। উত্তর-পূর্বের রাজ্যে উন্নয়নের মেশিন চালিয়ে যেতে সংঘাত থামানোর আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।
    নরেন্দ্র মোদী বলেছেন, আশা ও বিশ্বাসের নয়া সকাল শুরু হয়েছে মণিপুরে। তবে উন্নয়নের জন্য শান্তি প্রয়োজন। গত ১১ বছরে একাধিক সংঘাত হয়েছে এখানে। তবে মানুষ শান্তির পথই বেছেছেন। ভারত সরকার মণিপুরবাসীর পাশে রয়েছে। মণিপুরকে স্বাভাবিক করতে সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে। যারা ঘরছাড়া হয়েছে তাঁদের জন্য ঘর দেওয়া হচ্ছে। বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে আক্রান্তদের জন্য।
    ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মণিপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, গত ১১ বছরে মণিপুরে ৩ হাজার ৭০০ কোটি টাকার হাইওয়ে তৈরি হয়েছে। ৮ হাজার ৭০০ কোটি টাকার হাইওয়ে তৈরির কাজ চলছে। মণিপুরে রেল যোগাযোগ বাড়ানো হয়েছে। শীঘ্রই ইম্ফলকে জুড়ে দেওয়া হবে রেলের সঙ্গে। এর জন্য ২২ হাজার কোটি টাকা ব্যয় করছে সরকার।