
এসআইআর আবহে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করছেন বীরভূমের ইলামবাজারের ভোটাররা। বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত বাধপাড়া, নীচুপাড়া-সহ আশপাশে গ্রামের আকাশে জমেছে চিন্তার মেঘ।
বিগত কয়েকদিন ধরেই ওই গ্রাম সংলগ্ন ব্যাঙ্কের শাখাগুলিতে জমেছে মানুষের ভিড়। লেগেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার হিড়িক। এদিকে, এসআইআর আবহে এবার হঠাৎ করেই পশ্চিম মেদিনীপুরে শহরে গজিয়ে ওঠা হঠাৎ পল্লি কলোনি খবরের শিরোনামে। লাকার নেতা বা কাউন্সিলররা বলছেন, একসময় ওই জায়গায় ছিল ফাঁকা জমি বা মাঠ।
তারপর সেখানে হঠাৎ পরপর গড়ে ওঠে বসতবাড়ি। তাই নামটা হঠাৎ পল্লি। আর সেখানে যাঁরা থাকেন, তাঁরা সবাই বাংলাদেশি।







