
বাংলাদেশে জুলাই সনদ, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কারকে ভেস্তে দিতে চাইছে বিএনপি। অন্যদিকে জামায়াতে নির্বাচনকে পিছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর বক্তব্য, বিএনপি ঐক্যমত্য কমিশনের শুরু থেকেই মৌলিক বিষয়গুলোয় নোট অব ডিসেন্ট দিয়ে বিরোধিতা করার চেষ্টা করেছে।
ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে, এনিয়ে জনগণের মনে প্রশ্ন রয়েছে। অন্যদিকে জামায়াতের কার্যক্রমে মনে হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনও দুরভিসন্ধি তাদের রয়েছে।









