
এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তার উপর দেখভাল ও লাগামের জন্য সব দেশের হাত মেলানোর পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিসে এআই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে এআই রোজই সাধারণ মানুষের নানা কাজ লাগছে।
তবে সকলের একটু সতর্ক হয়েই এটি ব্যবহার করা উচিত। তিনি বলেছেন, এই শতাব্দীতে মানবতার কোড হচ্ছে এআই। কিন্তু মানবতার ইতিহাসে প্রযুক্তিগত যা যা মাইলস্টোন তৈরি হয়েছে এটি তার থেকে আলাদা। অবিশ্বাস্য গতিতে এর উন্নতি হচ্ছে। আগের চেয়ে অনেক দ্রুতগতিতে গ্রহণ করা হচ্ছে এবং কাজে লাগানো হচ্ছে। প্রধানমন্ত্রীর কথায়, এআই মানবজীবনের হাল বদলে দিতে পারে। স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে শিক্ষা, কৃষিকাজ.. সব ক্ষেত্রই উপকৃত হতে পারে।
তবে, সকলের উচিত সিস্টেমকে আরও উন্নত করার জন্য এআই-এর ইতিবাচক কার্যকলাপ আরও বাড়ানো। একই সঙ্গে, আমাদের অবশ্যই সাইবার নিরাপত্তা, ভুয়ো তথ্য এবং ডিপফেক সম্পর্কিত সমস্যার সমাধান করতে হবে।






