
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সন্ত্রাসবাদী বলে কটাক্ষ করেছেন মল্লিকার্জুন খাড়গে। ভোটমুখি তামিলনাড়ুতে প্রচারে গিয়ে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন মল্লিকার্জুন খাড়গে।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-এর সঙ্গে জোট বাঁধার জন্য মল্লিকার্জুন খাড়গে এ দিন এআইএডিএমকে-এর তীব্র সমালোচনা করেন। খাড়গের মন্তব্যের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। বিজেপি বাহিনী কংগ্রেস সভাপতি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের কাছে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।
বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদী বলে দেগে দিয়ে কংগ্রেস আসলে ১৪০ কোটি ভারতীয়কে অপমান করেছে। মল্লিকার্জুন খাড়গে বলেছেন, এআইএডিএমকে কীভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে যোগ দিতে পারে? তিনি একজন সন্ত্রাসবাদী।








