
ওয়াকফ অশান্তিতে সামশেরগঞ্জের জাফরাবাদে বাবা-ছেলে খুনে মূল অভিযুক্তকে ফরাক্কার হাউস নগর থেকে গ্রেফতার করা হয়েছে।
খুনের ঘটনার পর থেকে অভিযুক্ত নুরুল ইসলাম লুকিয়ে ছিল। শুক্রবার হাওড়াগামী জগদলপুর এক্সপ্রেসে করে বাড়ি ফেরার পথে এসটিএফের গোয়েন্দারা নুরুল ইসলামকে গ্রেফতার করে। নুরুলের বাড়ি সামশেরগঞ্জ থানার সুলিতলা গ্রামে।
১১ এপ্রিল জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুনে মূল অভিযুক্ত নুরুল ইসলাম ঘটনার পর থেকে লুকিয়ে ছিল। এখনও পর্যন্ত জোড়া খুনের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে এসটিএফ।







