গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk তদন্তে সহযোগিতা করছেন না প্রজ্বল 

    তদন্তে সহযোগিতা করছেন না প্রজ্বল 

    0
    174
    Prajal is not cooperating with the investigation
    Prajal is not cooperating with the investigation
    কর্নাটকের হাসনের বিদায়ী সাংসদ তথা সাসপেন্ডেড জেডিএস নেতা প্রজ্বল রেভান্না তদন্তে সহযোগিতা করছেন না। এমনটাই সূত্রের খবর।
    তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক মহিলা ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগগুলির তদন্ত করছে কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল। অভিযোগ, তিনি সিটের আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করছেন না। একই ধরনের উত্তর দিয়ে চলেছেন বারবার। কিছুতেই মুখ খোলানো যাচ্ছে না তাঁর। সূত্রের খবর, এবার প্রজ্বল রেভান্নার মামলায় অন্য পন্থা নিতে চলেছেন তদন্তকারীরা।তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার কথা ভাবছেন তদন্তকারীরা। সেখানে নিয়ে গিয়ে তদন্ত করা হবে। এই ধরনের তদন্তের নাম স্পট ইনভেস্টিগেশন। প্রজ্বল রেভান্নাকে নিয়ে যাওয়া হতে পারে তাঁর কেন্দ্র হাসনের হোলেনারসিপুরা এলাকায়। তদন্তকারীদের ধারণা, ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালালে এবং অভিযুক্তকে সেখানে নিয়ে যাওয়া হলে নতুন তথ্য তাদের হাতে আসতে পারে। তবে এই প্রক্রিয়া আপাতত সোমবারের মধ্যেই সম্পন্ন করে ফেলতে চাইছে সিট। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল জানা যাবে। ভোটগণনা শুরুর আগেই এই পর্যায়ের তদন্ত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সিটের।