গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata অসুস্থ বিএলওকে নিয়ে সিইও দফতরে বিক্ষোভ

    অসুস্থ বিএলওকে নিয়ে সিইও দফতরে বিক্ষোভ

    0
    71
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এসএসকেএম থেকে সদ্য ছাড়া পাওয়া অসুস্থ বিএলওকে নিয়ে সিইও দফতরে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল পন্থী বিএলওরা। অসুস্থ বিএলও দেবাশিস দাসকে সিইও দফতরে নিয়ে গিয়ে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

    আন্দোলকারী বিএলওদের দাবি বিএলও দেবাশিস দাস এসএসকেএম হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর শরীবের একাংশ প্যারালাইসিস হয়ে গিয়েছে। দেবাশিস দাসের ছেলের বক্তব্য তাঁর বাবা নামখানার যেখানকার বিএলও, সেখানকার বেশিরভাগ মানুষই পড়াশোনা জানেন না। একটি ফর্মের জন্য তাদের একাধিকবার বোঝাতে হয়েছে। তারপরে উর্ধ্বতন কর্তৃপক্ষের যে চাপ ছিল দ্রুত ডিজিটাইজেশন করতে হবে। কিন্তু দেবাশিস দাস স্মার্টফোন খুব একটা ভাল চালাতে পারেন না। বয়স ৫৭ বছর।

    অবসরের তিন বছর বাকি রয়েছে। এই বয়সেও চাপের মধ্যে কাজ করছিলেন। কিন্তু তারমধ্যে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের একমাত্র রোজগেরে এমন অবস্থার জুন্যই কমিশনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।