
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেলপ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেওয়ার সময়ই শ্রোতাদের মধ্যে থেকে আরজি কর-এ তরুণী চিকিত্সককে ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। তাঁর সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল ওঠায় মুখ্যমন্ত্রী বলেছেন, আর জি কর বিচারাধীন বিষয়। আর কেন্দ্রীয় তদন্ত এজেন্সী ওই মামলার দায়ীত্বভার নিয়ে। ওই মামলার তদন্তভার আর রাজ্যের হাতে নেই।
এটা কাউকে রাজনীতি না করার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তাঁর আরও সংযোজন, কেলপ কলেজের ওই অনুষ্ঠান কোনও রাজনীতি করার জায়গা নয়। রাজ্যে এসে তাঁর সঙ্গে রাজনীতি করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।







