গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা

    বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা

    0
    318
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বাংলাদেশের তারকা তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলা ভালোবেসে ২০০৬ সালে বিয়ে করেন। প্রায় ১১ বছর পর ২০১৭ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে এই দম্পতির বিচ্ছেদ ঘটে।

    এবার সেই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা।সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের কঠিন সময় নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।মিথিলার কথায়, ২০১৫ সালে তাঁরা আলাদা থাকতেন, কিন্তু তখনও ভেবেছিলেন হয়তো শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। অপেক্ষা করছিলেন। কিন্তু মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলেন না। ২০১৭ সালে এসে বুঝলেন এই সম্পর্কটা আর কাজ করবে না। তখন সিদ্ধান্ত নিতে গিয়ে মিথিলা পড়েছিলেন মানসিক চাপে। তিনি বলেছেন, তিনি ছিলেন অনেক অল্প বয়সী, একটা এক বছরের বাচ্চা ছিল। জানতেনই না কীভাবে সিদ্ধান্ত নিতে হয়। মিথিলা আরও বলেছেন, ২৩ বছর বয়স থেকে তিনি তাঁর জীবনকে একভাবে ভেবে এসেছিলেন।

    হঠাৎ করে জীবনটা পুরো বদলে যায়। শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছেন। একটা জায়গায় ভবিষ্যৎ দেখতেন, কিন্তু হঠাৎ বুঝলেন সেটা তাঁর জায়গা না।