
বিহারে ভোট চলছে আর রাহুল গান্ধী মধ্যপ্রদেশে জঙ্গল সাফারি করছেন, কারণ উনি পর্যটকের নেতা। এক্স পোস্টে এভাবেই রাহুলকে কটাক্ষ করেছেন মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।
এক্স তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং থেকে শুরু করে বিজেপির ছোটবড় প্রায় সব নেতাই বিহারে প্রাণপাত করছেন। অথচ, বিরোধী শিবিরের সবচেয়ে বড় মুখ রাহুল গান্ধী উধাও। শনিবার বিহারে কোনও সভা করেননি রাহুল গান্ধী। উলটে তিনি মধ্যপ্রদেশে গিয়েছিলেন জঙ্গল সাফারিতে।আসলে শনিবার মধ্যপ্রদেশে কংগ্রেসের জেলা সভাপতিদের একটি প্রশিক্ষণ শিবির ছিল।
সেই শিবিরের জন্য রাহুল গান্ধী ভোটপ্রচার থেকে বিরতি নিয়ে চলে যান মধ্যপ্রদেশ। সেটা রাজনৈতিক কর্মসূচিই ছিল। কিন্তু ওই প্রশিক্ষণ শিবিরের আগে রাহুল চলে যান জঙ্গল সাফারিতে।






