গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata আবাস নথি গ্রাহ্য নয়, কমিশনকে তোপ তৃণমূলের  

    আবাস নথি গ্রাহ্য নয়, কমিশনকে তোপ তৃণমূলের  

    0
    33
    ছবি সৌজন্যে : টুইটার
    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা বা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নথি গ্রহণ করা হবে না, নির্বাচন কমিশনের এই সাম্প্রতিক নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। সোমবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ।
    তাঁদের অভিযোগ, এই সিদ্ধান্ত কেবল অনৈতিকই নয়, বরং সুপ্রিম কোর্টের নির্দেশিকারও অবমাননা। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করছে। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেতে নির্দিষ্ট কিছু আইনি নথির প্রয়োজন হয়। এখন সেই নথিগুলিকে অস্বীকার করার মানে কী? এই অন্যায়ের শেষ দেখে ছাড়া হবে।  অন্যদিকে, কমিশনের এই পদক্ষেপকে বিপজ্জনকবলে অভিহিত করেছেন কুণাল ঘোষ।
    তিনি বলেছেন, প্রক্রিয়া প্রায় শেষ হওয়ার মুখে। বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার এটি একটি পরিকল্পিত চক্রান্ত।