গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International ভোট চুরি নয়, বরং ডাকাতি হয়েছে : নাসীরুদ্দীন

    ভোট চুরি নয়, বরং ডাকাতি হয়েছে : নাসীরুদ্দীন

    0
    56
    ছবি সৌজন্যে : এক্স

    বাংলাদেশে এনিসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এবারের নির্বাচনে ভোট চুরি নয়, বরং ভোট ডাকাতি হয়েছে। ভোটের পর হামলা করা হচ্ছে। এসব হামলার ঘটনার হিসাব নেওয়া হবে।

    সোমবার বিকেলে রাজধানী ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত ১১ দলীয় ঐক্যের প্রতিবাদ সভায় এসব কথা বলেছেন তিনি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১১ দলীয় ঐক্য বিরোধী দল হিসেবে রাজপথে সক্রিয় থাকবে এবং হাদি হত্যার বিচারের দাবি জানাবে। একইসঙ্গে আগামীতে দ্বিগুণ শক্তি নিয়ে পার্লামেন্টে যাবে। তিনি বলেছেন, তাঁরা প্রমাণ করেছেন, এনসিপি নির্বাচনবিরোধী দল নয়, বরং গণতন্ত্র প্রতিষ্ঠাই এনসিপির লক্ষ্য। ভোটে অনিয়ম, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, হামলার সব ঘটনার হিসাব নেওয়া হবে।সভায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, টিআইবির রিপোর্ট অনুযায়ী নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়েছে এবং অর্থের বিনিময়ে ভোট কেনাবেচা হয়েছে, যা সুষ্ঠু নির্বাচনে বড় বাধা তৈরি করেছে। তার অভিযোগ, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনকে কলঙ্কিত করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে এ কলঙ্ক দূর করে করতে হবে।

    খেলাফত মজলিসের সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল বলেছেন, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং বিভিন্ন স্থানে হামলার ঘটনা ফ্যাসিবাদী প্রবণতার ইঙ্গিত দেয়।