
আগের মত এবার কলকাতা মেট্রোয় রিটার্ন টিকিট কাটতে পারবেন যাত্রীরা। পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই প্রক্রিয়া।
আগে কাগজের টিকিট থাকাকালীন মেট্রোয় রিটার্ন টিকিটের সুবিধা পেতেন যাত্রীরা। তবে ২০২১ থেকে টোকেন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে আর সুবিধা মিলছিল না। ফলে রিটার্ন কাটার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন যাত্রীরা। এরপর ২০২৫ সালে কলকাতা মেট্রোর টিকিট কাউন্টারে কিউ আর কোডের কাগজের টিকিট মেলে। তখন থেকেই রিটার্ন পরিষেবা চালু করার ভাবনা ছিল কর্তৃপক্ষের।
শেষ পর্যন্ত তা চালু করা গিয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। টিকিটের চাহিদা বাড়লে এই পরিষেবা স্থায়ী করা হবে।








