
ওন্দাকাণ্ডে পুলিশকে ডেডলাইন বেধে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ২৬ তারিখের সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে পুলিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ওন্দার বিজেপি নেতা তথা সোশ্যাল মিডিয়ার কো কনভেনর তাপস বারিককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে শনিবার বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন পুলিশকে গুন্ডা বা জামাতে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার ৪৮ ঘণ্টা পর ফরেন্সিক হয়। এই পুলিশকে দিয়ে কি করে তদন্ত সম্ভব। প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি বিজেপির লোকজন আসবে দেখে তড়িঘড়ি শনিবার ফরেন্সিককে পাঠিয়েছে। এরাজ্যে পুলিশ কোনও তদন্ত সঠিক করে না। এটাও করবে না। তিনি আরও বলেছেন সবাইকে পিসি-ভাইপার দল করতে হবে। তা না হলে এমনটা হবে। ভোটে জিততে বিজেপির যুব নেতাদের টার্গেট করেছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর দাবি আগুন লাগিয়ে দিয়ে বলত শর্ট সার্কিট হয়েছে। বাঁকুড়ার ওন্দার নাকাইজুড়িতে বিজেপি নেতা তথা সোশ্যাল মিডিয়ার কো কনভেনার তাপস বারিকের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ ওঠে।
বিজেপির অভিযোগ ছিল তৃণমূলের দুষ্কৃতীরা গভীর রাতে এই হামলা চালিয়েছে। বাইরের থেকে শিকল তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রতিবেশীরাই চিৎকার শুনে তাপস এবং তাঁর বাবা-মাকে বাঁচায়।







