গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk কাজে ফিরুন, আন্দোলনকারী চিকিৎসকদের ফের আবেদন

    কাজে ফিরুন, আন্দোলনকারী চিকিৎসকদের ফের আবেদন

    0
    116
    kaaje firun dy chandrachud
    kaaje firun dy chandrachud
    কর্মবিরতি প্রত্যাহার করে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আর বিচারপতি যখন আবেদন করেছেন তখন আর জি করের চিকিৎসকরা জায়েন্ট স্ক্রিনে মামলাল শুনানি দেখছিলেন।
    প্রধান বিচারপতির ডাক্তারদের ৩৬ ঘণ্টা কাজ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা বিভিন্ন রকমের হয়রানির শিখার হয়ে থাকেন। সেটা কেবল যৌন হয়রানিই নয়। আর এটা অত্যন্ত সংবেদনশীল বিষয়। জুনিয়র চিকিৎসকদের ৩৬ ঘণ্টা, ৪৮ ঘণ্টা ডিউটি বিষয়টি উদ্বেগের বলে জানিয়েছেন। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিচারপতি। এতকিছুর পরেও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রর বেঞ্চ ডাক্তারদের কাজে ফিরতে বলেছেন। তাঁদের বক্তব্য তা না হলে সাধারণ মানুষ চিকিৎসা পাবেন কি করে। কাজে ফিরতে কর্তৃপক্ষ যাতে কোনও ব্যবস্থা নিতে না পারে সেটা আদালত দেখবে।