
সুপ্রিম কোর্টের নির্দেশের পর রবিবার নতুন নিয়মে এসএসসি নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষাকে অসম লড়াই বলে অভিহিত করেছেন যোগ্য চাকরিহারারা শিক্ষকরা।
কালো পোশাক পরে পরীক্ষা দিতে এসেছেন চাকরিহারা শিক্ষক আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডলরা। কেউ আবার এসেছেন কালো ব্যাজ পরে। তাঁদের বক্তব্য পরীক্ষা দিতে এসে তাঁরা এমন অনেককে দেখেছেন যাঁরা ছাত্র। কোনও কোনও সহকর্মী বা ছাত্র ইনভিজিলেটর হিসেবেও রয়েছে। এই বিষয়টি তাঁদের কাছে মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে। তাঁরা বলেছেন বাংলার শিক্ষা ব্যবস্থার ওপর ভরসা নেই। রাজ্য সরকার বা শিক্ষা দফতরের যদি সদিচ্ছা থাকত তাহলে এই অবস্থা হত না।
যোগ্য চাকরিহারাদের নবাগত বা কম বয়সি ছাত্রদের সঙ্গে পরীক্ষা দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে মানসিক অবস্থা কি হতে পারে সেটা ভাবার বিষয়।







