
দেশ বাঁচাতে হলে বাংলাকে বাঁচাতে হবে। তার অর্থ হলো বাংলার সম্প্রীতির ঐতিহ্যকে বাঁচানো।
সোমবার রানিনগরে বাংলা বাঁচাও যাত্রা-র সমাবেশের মাঠে একথা বলেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেলিম বলেছেন, মুখ্যমন্ত্রী মহাকাল মন্দির করব বললেন যখন উত্তরবঙ্গ ভাসছে। আজ হুমায়ুনকে শাস্তি দিচ্ছেন। আগে তো মমতাকে শাস্তি দেওয়া দরকার। সেলিম বলেন, সরকারের টাকা মানে মানুষের করের টাকা। সেই টাকায় দরকার ছিল রানিনগরে কলেজ করা। হলো না। বরং স্কুল বন্ধ হচ্ছে। এদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেছেন, বাংলায় এইসব হবে, মন্দির এবং মসজিদ।
কারণ এতে সরকারের মদত আছে। তবে, মন্দির মসজিদ যাই হোক না কেন, তাতে কম্পিটিশন কেন হবে ? বিভাজনের রাজনীতি কেন হবে ?






