
দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্ততপক্ষে ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, বলিভিয়ার উয়ুনি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে একটি বাস ওরোরো প্রদেশের দিকে যাচ্ছিল। বিখ্যাত ওরোরো কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে সেখানে।
উল্টো দিক থেকে আসা আরেকটি বাস লেন পরিবর্তন করে সজোরে ধাক্কা মারে। দু’টি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় পুলিশ কমান্ডার উইলসন ফ্লোরেস জানিয়েছেন, একটি বাসের চালক আইসিসিইউতে ভর্তি রয়েছে। অন্য বাসটির চালকের অবস্থা স্থিতিশীল। উভয় চালকের অ্যালকোহল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।









